টানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, বগুড়াসহ কয়েকটি জেলার নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে।
বন্যা একটি প্রাকৃতিক ঘটনা হলেও দুর্যোগে পরিণত হওয়া অনেকাংশে প্রস্তুতির ওপর নির্ভর করে। সময়মতো প্রস্তুতি নেয়া গেলে প্রাণহানি, সম্পদের ক্ষতি এবং মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। আগাম সতর্কবার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন। পূর্বাভাসকে কেবল তথ্য হিসেবে প্রকাশ করাই যথেষ্ট নয়, সেটিকে কার্যকর প্রস্তুতিতে রূপ দিতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সিলেট অঞ্চলে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে আবহাওয়া পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশ ও উজানের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ পরিস্থিতির আরও অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে। অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, প্রস্তুতিতে বিল¤^ হলে স্বল্পমেয়াদি বন্যাও কৃষি, যোগাযোগ, শিক্ষা ও জনস্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন।
অবশ্য বন্যা পূর্বাভাস ব্যবস্থা আগের তুলনায় উন্নত হয়েছে। এখন কয়েক দিন আগেই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। এটি দুর্যোগ ব্যবস্থাপনায় একটি ইতিবাচক অগ্রগতি। তবে পূর্বাভাস তখনই কার্যকর হবে, যখন তা দ্রুত স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের প্রস্তুতিমূলক পদক্ষেপে প্রতিফলিত হবে। শুধু সতর্কবার্তা প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত করা, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত সতর্ক করা এবং কৃষক ও জেলেদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার ব্যবস্থা নিতে হবে।
বন্যা ঠেকানো সম্ভব নয়, তবে বন্যাজনিত ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত ও সমন্বিত প্রস্তুতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। সময়মতো সঠিক পদক্ষেপই দুর্যোগকে মানবিক বিপর্যয়ে রূপ নেয়া থেকে রক্ষা করতে পারে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন