সংবাদ

বেঙ্গল শিল্পালয়ে শুরু জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

বেঙ্গল শিল্পালয়ে শুরু জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে আজ র‌বিবার থেকে শুরু হয়েছে বিশেষ এক আন্তঃবিষয়ক শিল্প ও স্থাপত্য প্রদর্শনী। ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

আজ ২৮ জুন থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
​উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এই প্রদর্শনীতে মূলত নারীবাদী নৈতিকতা, জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে কীভাবে সবার জন্য উপযোগী জনপরিসর গড়ে তোলা যায়, সেই ধারণাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর নেতৃত্বে পুরো প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এর কিউরেটরিয়াল দিকনির্দেশনায় ছিলেন লুভা নাহিদ চৌধুরী ও শিল্পী ওয়াকিলুর রহমান।
​আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের নগর পরিকল্পনা ও জনপরিসরকে জলবায়ু ও অন্তর্ভুক্তিমূলক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।"
​অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস উপস্থিত ছিলেন।
তারা যৌথভাবে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "জলবায়ু-সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে স্থপতি ও শিক্ষাবিদ অধ্যাপক কাজী খালিদ আশরাফ এই প্রদর্শনীর মূল তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, "স্থানীয় উপকরণ, কারুশিল্প ও মানুষের অংশগ্রহণের সমন্বয়ে নির্মিত এ প্রদর্শনী স্থাপত্য, প্রকৃতি ও জনপরিসরের মধ্যে নতুন সম্পর্ক ও সংলাপের সুযোগ তৈরি করেছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

বেঙ্গল শিল্পালয়ে শুরু জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত