বাংলাদেশে অনলাইন উপস্থিতি আরও শক্তিশালী ও নিরাপদ করতে ডট বিডি (.bd) ও ডট বাংলা (.বাংলা) ডোমেইন নিবন্ধন এখন থেকে আরও সহজ উপায়ে করা যাবে।
দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অনুমোদিত পুনর্বিক্রেতা বা রিসেলার হিসেবে এই ডোমেইন নিবন্ধন ও ব্যবস্থাপনা সেবা চালু করেছে। এর ফলে দেশের যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন এখন থেকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডট বিডি ও ডট বাংলার পাশাপাশি গ্রাহকরা চাইলে ডট কম ডট বিডি, ডট নেট ডট বিডি, ডট ইনফো ডট বিডি এবং ডট ওআরজি ডট বিডি ডোমেইনও এখান থেকে নিবন্ধন করতে পারবেন। শুধু ডোমেইন নিবন্ধনই নয়, এর সাথে গ্রাহকদের জন্য ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবার সুবিধাও রাখা হয়েছে।
দেশে ডিজিটাল পরিচয় তৈরি এবং অনলাইনের কার্যক্রমকে ছড়িয়ে দিতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার দিন দিন বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই আম্বার আইটি গ্রাহকদের জন্য সহজ ও ঝামেলামুক্ত এই সেবা নিয়ে এসেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আম্বার আইটির মাধ্যমে দেশীয় ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকরা বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে দ্রুততম সময়ে ডোমেইন সচল বা অ্যাক্টিভেশন করা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সহজ প্রক্রিয়া। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আবেদন করার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
গ্রাহক সুবিধার বিষয়ে আম্বার আইটি আরও জানিয়েছে, ডোমেইনের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধা দেওয়া হবে। ডোমেইনের নবায়ন, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে গ্রাহকদের নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন পাঠিয়ে মনে করিয়ে দেওয়া হবে।
এছাড়া ডোমেইন ব্যবস্থাপনার জন্য একটি সহজ ও ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের ডোমেইনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন। নিরাপদ, নির্ভরযোগ্য ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে দেশীয় ডোমেইনের ব্যবহার দেশের মানুষের কাছে আরও ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে আম্বার আইটি উল্লেখ করেছে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন