সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:৫৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সংবাদ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার পর সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে মাওয়াগামী ‘এভার গ্রিন’ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাস থেকে সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার পর সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে মাওয়াগামী ‘এভার গ্রিন’ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাস থেকে সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত