বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৩৩ লাখ ৬০ হাজার বজ্রপাতের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫০ জনের প্রাণহানি হয়। আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবসে উপস্থাপিত এই তথ্য আবারও মনে করিয়ে দিয়েছে, বজ্রপাত একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তার বিষয়। বিশেষ করে কৃষিকাজ, নৌযাত্রা ও খোলা পরিবেশে কর্মরত মানুষের জন্য এর ঝুঁকি অনেক বেশি।
সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতকে দুর্যোগ ব্যবস্থাপনার আলোচনায় গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাইমসের কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রচার করছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার জন্য এক থেকে ছয় ঘণ্টা আগে সতর্কবার্তা দেয়ার এই উদ্যোগ ইতিবাচক। জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও গুরুত্বপূর্ণ। তবে এসব উদ্যোগের সুফল তখনই মিলবে, যখন তা দ্রুত ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ সে অনুযায়ী আচরণ করবে।
বজ্রপাতে প্রাণহানির বড় অংশ ঘটে সচেতনতার অভাব। সময়মতো সতর্কবার্তা না পাওয়া এবং নিরাপদ আশ্রয়ের সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ বজ্রপাতে মারা যান। দেশের বহু কৃষক, জেলে ও দিনমজুর জীবিকার প্রয়োজনে খোলা মাঠ, নদী বা জলাশয়ে কাজ করেন। বিদ্যালয়গামী শিক্ষার্থী এবং নৌযাত্রীরাও ঝুঁকির মধ্যে থাকেন।
অনেকেই জানেন না বজ্রপাতের সময় কী করা উচিত বা কী করা উচিত নয়। আবার বজ্রপাতে আহত ব্যক্তিকে দ্রুত সিপিআর দেওয়া গেলে জীবন রক্ষার সম্ভাবনা বাড়ে। এসব গুরুত্বপূর্ণ তথ্যও সাধারণ মানুষের কাছে পর্যাপ্তভাবে পৌঁছেনি। ফলে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি জনসচেতনতা ও প্রশিক্ষণের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
সরকার বজ্রপাতকে দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচনা করছে। আগাম সতর্কবার্তা চালুর মতো উদ্যোগ নেয়া হয়েছে। তবে এসব ব্যবস্থা এখনও পরীক্ষামূলক পর্যায়ে। সতর্কবার্তা কেবল ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত থাকলে তার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে না। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ বিভাগ, নৌপরিবহন কর্তৃপক্ষ, মোবাইল অপারেটর এবং গণমাধ্যমকে যুক্ত করে একটি কার্যকর সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগও দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এর জন্য প্রয়োজন সময়মতো সতর্কবার্তা, কার্যকর সমন্বয় এবং জনসচেতনতার ধারাবাহিক উন্নয়ন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন