সংবাদ

চুনারুঘাটে কুকুরের উপদ্রব, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

চুনারুঘাটে কুকুরের উপদ্রব, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা
হবিগঞ্জের চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। দলবদ্ধ কুকুরের ভয়ে রাস্তায় চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী খুদে শিক্ষার্থীরা কুকুরের কারণে আতঙ্কে থাকছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের এই উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘবদ্ধ কুকুরগুলো রাস্তাঘাট ও হাটবাজারে চলাচলের পথে অবস্থান করে। পথচারী দেখলে অনেক সময় তেড়ে আসে। রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে অসুস্থ রোগীদের ঘুম ও শান্তি বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া এসব কুকুর ফসলি জমির ক্ষতি করছে এবং বসতবাড়ির আশেপাশে গর্ত খুঁড়ে গৃহস্থদের ভোগান্তি বাড়াচ্ছে।

অভিভাবকরা জানান, সন্তানদের স্কুলে পাঠিয়ে তারা সবসময় শঙ্কার মধ্যে থাকেন। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়ার বিষয়টি নজরে এসেছে। জননিরাপত্তার স্বার্থে এসব কুকুরকে জলাতঙ্কমুক্ত করতে দ্রুত ভ্যাকসিনের (টিকা) আওতায় আনা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চুনারুঘাটে কুকুরের উপদ্রব, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। দলবদ্ধ কুকুরের ভয়ে রাস্তায় চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী খুদে শিক্ষার্থীরা কুকুরের কারণে আতঙ্কে থাকছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের এই উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘবদ্ধ কুকুরগুলো রাস্তাঘাট ও হাটবাজারে চলাচলের পথে অবস্থান করে। পথচারী দেখলে অনেক সময় তেড়ে আসে। রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে অসুস্থ রোগীদের ঘুম ও শান্তি বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া এসব কুকুর ফসলি জমির ক্ষতি করছে এবং বসতবাড়ির আশেপাশে গর্ত খুঁড়ে গৃহস্থদের ভোগান্তি বাড়াচ্ছে।

অভিভাবকরা জানান, সন্তানদের স্কুলে পাঠিয়ে তারা সবসময় শঙ্কার মধ্যে থাকেন। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়ার বিষয়টি নজরে এসেছে। জননিরাপত্তার স্বার্থে এসব কুকুরকে জলাতঙ্কমুক্ত করতে দ্রুত ভ্যাকসিনের (টিকা) আওতায় আনা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত