ব্রাজিলের কাছে হৃদয়ভাঙা নাটকীয় পরাজয়ের পর ফুটবল মাঠে তৈরি হলো এক আবেগঘন দৃশ্য। ম্যাচ শেষ হতেই জাপান জাতীয় দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু খেলোয়াড়দের একত্র করেন। এরপর সবার সামনে মাথা নত করে জাপানের কোটি কোটি সমর্থকের কাছে ক্ষমা চান তিনি। হারের পুরো দায় নিজের কাঁধে তুলে নেওয়া এই দৃশ্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
আবেগাপ্লুত কণ্ঠে মোরিয়াসু
বলেন, “আমরা সমর্থকদের কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারিনি। এজন্য আমি গভীরভাবে দুঃখিত।
একজন কোচ হিসেবে এই পরাজয়ের সম্পূর্ণ দায় আমার। আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাইছি।”
তিনি হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত জাপানি সমর্থকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে গভীর রাত জেগে দলকে সমর্থন করা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “যারা স্টেডিয়ামে ছিলেন কিংবা টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করে খেলোয়াড়দের সামনেও মাথা নত করেন মোরিয়াসু। সম্মান ও কৃতজ্ঞতার সেই মুহূর্তে পুরো দল করতালির মাধ্যমে কোচের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করে। আবেগঘন এই দৃশ্য অনেক দর্শকের মন ছুঁয়ে যায়।
তবে হতাশার মাঝেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার বার্তা দেন জাপানের এই কোচ। তিনি বলেন, “এভাবে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়া অবশ্যই কষ্টের। কিন্তু আমার খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। বিশ্বকাপে আসার পুরো পথচলায় তারা নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের অনন্য উদাহরণ তৈরি করেছে। কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। এখন আমরা হতাশ, কিন্তু এই অভিজ্ঞতাই আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণা দেবে।”
উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপের
পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন হাজিমে মোরিয়াসু। এখন
পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নেওয়া জাপান চারবার শেষ ষোলোয় উঠে নিজেদের ইতিহাসের সেরা
সাফল্য অর্জন করেছে। এবারও স্বপ্ন ছিল আরও দূর যাওয়ার, তবে ব্রাজিলের কাছে নাটকীয় হারে
সেই স্বপ্ন ভেঙে যায়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন