ভয়াবহ তাপপ্রবাহের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী দাবানল। গ্রিসে প্রাণ গেছে একই পরিবারের দুই সদস্যের। যুক্তরাষ্ট্রে নতুন করে অন্তত ৮৩টি আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। ইউক্রেনের চেরনোবিল এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুই শতাধিক উদ্ধারকর্মী। এছাড়া ক্রোয়েশিয়া, স্পেন ও তুরস্কেও ছড়িয়েছে দাবানল।
তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। নতুন করে ৮৩টি আগুনের ঘটনা শনাক্ত হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এরমধ্যে ৫৪টি বড় দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ইউটাহ অঙ্গরাজ্যের দাবানল বর্তমানে দেশের সবচেয়ে বড় আগুন বলে জানানো হয়েছে। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশজুড়ে দাবানল মোকাবিলায় ৮ হাজারের বেশি দমকল কর্মী কাজ করছেন।
ইউক্রেনের চেরনোবিল এলাকায় কয়েক দিন ধরে জ্বলতে থাকা বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দুই শতাধিক উদ্ধারকর্মী। কর্তৃপক্ষ বলছে, এলাকায় বিকিরণের মাত্রা এখনো স্বাভাবিক রয়েছে। তবে আগুনের ধোঁয়া কিয়েভ পর্যন্ত পৌঁছে বায়ুদূষণ ও দৃশ্যমানতা কমিয়ে দিয়েছে। উত্তর দিকের বাতাস প্রবাহিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তীব্র তাপপ্রবাহে দাবানলের ঝুঁকি বেড়েছে ক্রোয়েশিয়ায়। ওরেবিচ শহরের কাছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি কর্মীরা। আগুনের বিস্তার ঠেকাতে দমকলকর্মীদের পাশাপাশি আকাশপথ থেকেও অভিযান চালানো হয়। পরিস্থিতি মোকাবিলায় দেশের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ পর্যায়ের লাল আবহাওয়া সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
স্পেনের আরাগন অঞ্চলেও ছড়িয়ে পড়ে দাবানল। এতে অন্তত ২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শতাধিক সেনা ও দমকল সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
গ্রিসে ভয়াবহ দাবানলের মধ্যে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। আগুন থেকে বাঁচতে গিয়ে তারা প্রাণ হারান বলে ধারণা কর্তৃপক্ষের। এ ঘটনায় আহত হয়েছেন একজন। দাবানল নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।
তুরস্কের ইজমিরে আবাসিক এলাকার কাছে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুনের শিখা বাড়িঘর ও সড়কের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েন করা হয়। আবাসিক এলাকায় যেন আগুন ছড়িয়ে না পড়ে, সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন