সংবাদ

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী নিখোঁজের একদিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তারা কোনো পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিলেন বলে পুলিশের ধারণা।

বুধবার (১ জুলাই) দুপুরের পর সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সেখান থেকে গোয়াইনঘাট যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছিল বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।

পুলিশের কাছে তথ্য রয়েছে, ওই চার ছাত্রী ঠাকুরগাঁও থেকে প্রথমে ঢাকা এবং পরে সেখান থেকে সিলেট যায়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় ওই চার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা স্কুল বা প্রাইভেট—কোথাও যায়নি। রাত পর্যন্ত আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে থানায় যায় পরিবার।

উদ্ধার হওয়া কিশোরীদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। তারা সবাই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাদের সন্ধানে কাজ শুরু করে। আমাদের ধারণা, একটি পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে তারা সিলেটে গিয়েছিল। চক্রটি তাদের সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে আমরা সন্দেহ করছি।’

উদ্ধার করা শিক্ষার্থীদের ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনা হচ্ছে। তারা এলাকায় পৌঁছানোর পর এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত