সংবাদ

চাঁদপুরে বাবা-মাকে বিশেষ পরামর্শ দিলেন পুলিশ সুপার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

চাঁদপুরে বাবা-মাকে বিশেষ পরামর্শ দিলেন পুলিশ সুপার
চাঁদপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের কর্মপরিকল্পনা তুলে ধরছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।। ছবি : সংবাদ

সন্তানদের মধ্যে শিষ্টাচার তৈরি এবং তাদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে বাবা-মাকে প্রতিদিন অন্তত তিন বেলা সন্তানদের সঙ্গে বসে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বুধবার (১ জুলাই) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বাবা-মা যদি সন্তানদের সঙ্গে নিয়মিত খাবার খান, তবে সন্তানদের মধ্যে ভালো মূল্যবোধ ও শিষ্টাচার তৈরি হয়। এতে শিশুদের মধ্যে অপরাধপ্রবণতা ও মাদকাসক্তি কমে আসে। ঘর থেকে সন্তান নিয়ন্ত্রিত না থাকলে পুলিশ বা অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে পুলিশ সুপার বলেন, ট্রাফিক ও অপরাধ নিয়ন্ত্রণে চাঁদপুর শহরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আগামী সাত দিনের মধ্যে ‘কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হবে। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে কাউকে ছাড় দেওয়া হবে না; পুলিশ সদস্যসহ যাকেই সন্দেহ হবে, তার ‘ডোপ টেস্ট’ করা হবে। একই সঙ্গে ট্রাক্টর, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের শৃঙ্খলা নিয়েও কাজ করা হবে।

প্রশাসনিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, যেসব পুলিশ সদস্য দীর্ঘদিন জেলার একই থানায় ঘুরেফিরে কাজ করছেন, তাদের দ্রুত যাচাই-বাছাই করে বদলি করা হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সক্রিয় করতে তিনটি স্থানে নতুন চেকপোস্ট স্থাপন করা হবে। তিনি আরও বলেন, ‘দিনের মতো রাতের চাঁদপুরকেও নিরাপদ করতে আমরা দ্রুত কাজ শুরু করব। এসব কাজে আমরা গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানাই।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ প্রমুখ। সভায় গণমাধ্যমকর্মীরা চাঁদপুরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

চাঁদপুরে বাবা-মাকে বিশেষ পরামর্শ দিলেন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত