দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা’ থানা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং জনস্বার্থ বিবেচনায় এই নতুন প্রশাসনিক ইউনিটগুলো গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো এখন থেকে ঢাকা জেলার সীমানায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে ভাগ করে নতুন ‘হালদা’ থানা গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই প্রশাসনিক এই পুনর্বিন্যাস করা হয়েছে। পূর্বাচল প্রকল্পের বড় একটি অংশ ঢাকা জেলার বাইরে থাকায় প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে যে জটিলতা ছিল, তা নিরসনে পুরো প্রকল্প এলাকাকে ঢাকা জেলার আওতায় আনা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে অংশ নেন। নিকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন করে যুক্ত হলো এই চার ইউনিট। ওদিকে রাজউকের পূর্বাচল প্রকল্প এখন থেকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার অংশ হিসেবেই পরিচিত হবে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন