সংবাদ

‘হানি ট্র্যাপে’ আইইউবি শিক্ষার্থী, গ্রেপ্তার ৭

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

‘হানি ট্র্যাপে’ আইইউবি শিক্ষার্থী, গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের ফাঁদে ফেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জিম্মি করে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার সাতজন। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জিম্মি করে টাকা ও আইফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে বন্দরের একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-একরামপুর এলাকার কাওসার (২০), রবিন (২২), শান্ত (২৩), গোলাম রাব্বী (৩০), আরিফ (২৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার রনি কাজী (২২) এবং কদমরসুল মাঠপাড়া এলাকার সাকিব (২৫)। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী নজরুল ইসলাম মজুমদার ঢাকার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি জানান, কিছুদিন আগে ‘ওমেটিভি’ (OmeTV) অ্যাপের মাধ্যমে আরফা তানিয়া (২২) নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তানিয়া তাকে দেখা করার জন্য বন্দরে আসতে অনুরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ মে তিনি তানিয়ার সঙ্গে দেখা করতে বন্দরের কদমরসুল কলেজের সামনে যান। সেখানে পৌঁছানোর পর ৭-৮ জন যুবক তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার ৮০০ টাকা এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তার মুঠোফোন ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকেও টাকা ক্যাশ আউট করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, অপহরণকারীরা ওই শিক্ষার্থীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে শারীরিক নির্যাতন চালায়। পরে সন্ধ্যার দিকে তাকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন। অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

‘হানি ট্র্যাপে’ আইইউবি শিক্ষার্থী, গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত