সংবাদ

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ২২ বছরের এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে মাধবদীর শেখেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার দুপুরে সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার আওলাদ হোসেন ওই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে আওলাদ হোসেন প্রতিবেশী ওই তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী ইশারায় তার মাকে বিষয়টি জানালে মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়। ওই দিন রাতেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী তরুণীর পরিবার মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়।

বুধবার (১ জুলাই) সকালে ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে ২২ বছরের এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে মাধবদীর শেখেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার দুপুরে সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার আওলাদ হোসেন ওই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে আওলাদ হোসেন প্রতিবেশী ওই তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী ইশারায় তার মাকে বিষয়টি জানালে মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়। ওই দিন রাতেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী তরুণীর পরিবার মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়।

বুধবার (১ জুলাই) সকালে ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত