সংবাদ

নারায়ণগঞ্জে বাসের মালিকানা নিয়ে বিরোধ, আড়াই ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

নারায়ণগঞ্জে বাসের মালিকানা নিয়ে বিরোধ, আড়াই ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্ধন পরিবহনের একটি বাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের ব্যানারে ধর্মঘট পালন করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এই রুটের হাজারো যাত্রী।

পরে প্রশাসনের মধ্যস্থতায় বিকেল পাঁচটার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধন পরিবহনের একটি বাসের মালিকানা নিয়ে মঙ্গলবার রাতে কোম্পানির সাবেক এমডি ও মহানগর বিএনপি নেতা মাহবুবউল্লাহ তপন বাসটি আটকে দেন। এর প্রতিবাদে বর্তমান এমডি শাহজালাল লিটন ও পরিচালক দেলোয়ার হোসেনের সমর্থকেরা আজ দুপুরে বাস চলাচল বন্ধ করে দেন। উল্লেখ্য, বর্তমান এমডি ও পরিচালকেরা সাবেক ছাত্রদল নেতা জাকির খানের অনুসারী হিসেবে পরিচিত।

ধর্মঘট চলাকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। নিরুপায় হয়ে অনেক যাত্রী বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন।

একই রুটে চলাচলকারী উৎসব পরিবহনের এক কর্মী বলেন, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুরো রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাধারণ যাত্রী ও অন্য পরিবহনমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মালিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরেও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে জাকির খান ও মাহবুবউল্লাহ তপনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বাসের মালিকানা নিয়ে বিরোধ, আড়াই ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্ধন পরিবহনের একটি বাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের ব্যানারে ধর্মঘট পালন করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এই রুটের হাজারো যাত্রী।

পরে প্রশাসনের মধ্যস্থতায় বিকেল পাঁচটার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধন পরিবহনের একটি বাসের মালিকানা নিয়ে মঙ্গলবার রাতে কোম্পানির সাবেক এমডি ও মহানগর বিএনপি নেতা মাহবুবউল্লাহ তপন বাসটি আটকে দেন। এর প্রতিবাদে বর্তমান এমডি শাহজালাল লিটন ও পরিচালক দেলোয়ার হোসেনের সমর্থকেরা আজ দুপুরে বাস চলাচল বন্ধ করে দেন। উল্লেখ্য, বর্তমান এমডি ও পরিচালকেরা সাবেক ছাত্রদল নেতা জাকির খানের অনুসারী হিসেবে পরিচিত।

ধর্মঘট চলাকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। নিরুপায় হয়ে অনেক যাত্রী বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন।

একই রুটে চলাচলকারী উৎসব পরিবহনের এক কর্মী বলেন, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুরো রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাধারণ যাত্রী ও অন্য পরিবহনমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মালিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরেও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে জাকির খান ও মাহবুবউল্লাহ তপনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত