সংবাদ

কুড়িগ্রামে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

কুড়িগ্রামে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু
ছবি : সংবাদ

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে ৩৬ দিনব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ জুলাই) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় এলাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণ-অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই ৩৬ দিনব্যাপী এই ‘জুলাই জাগরণ’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে পর্যায়ক্রমে আলোচনা সভা, গণসংযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসম্পৃক্ততামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠানে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহজাহান আলী সুমন ও পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত