বর্তমান বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন স্পষ্ট—অর্থনীতি আর শুধু উন্নয়নের হাতিয়ার নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার অংশ। এই বাস্তবতাকে সামনে রেখেই ভারত ও জাপান তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে। মোদি–তাকাইচি বৈঠক সেই পরিবর্তনেরই প্রতিফলন।
আগের ভারত-জাপান বৈঠকগুলিতে যেখানে মূলত অবকাঠামো, বুলেট ট্রেন বা বিনিয়োগের মতো বিষয় প্রাধান্য পেত, সেখানে এবার আলোচনার কেন্দ্রবিন্দু সম্পূর্ণ আলাদা। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিটিক্যাল মিনারেলস, ডিজিটাল অবকাঠামো, এই সমস্ত বিষয় এখন কেবল অর্থনৈতিক নয়, বরং কৌশলগত শক্তির নির্ধারক।
বিশ্ব পরিস্থিতিও এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে। মার্কিন বাণিজ্য নীতির অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত, সমুদ্রপথের নিরাপত্তা ঝুঁকি এবং বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারত ও জাপানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান দুই দেশকেই বুঝিয়ে দিয়েছে নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা এখন জরুরি।
এই প্রেক্ষাপটে “ইকোনমিক সিকিউরিটি ” বা অর্থনৈতিক নিরাপত্তা একটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভারত এখনও অনেক ক্ষেত্রে আমদানিনির্ভর, বিশেষ করে প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ উপকরণে। অন্যদিকে জাপানের রয়েছে উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ ক্ষমতা। এই দুইয়ের সমন্বয় ভারতকে একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে চীনের বিকল্প হিসেবেও উঠে আসতে পারে।
জ্বালানি নিরাপত্তাও এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক। স্ট্রেইট অফ হড়মুজকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা দেখিয়ে দিয়েছে, ভারত ও জাপান কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে LNG সহযোগিতা, বিকল্প জ্বালানি উৎস এবং সরবরাহ ব্যবস্থার সমন্বয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলতে পারে এই বৈঠক। দুই দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং সামরিক সমন্বয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে কোয়াদৃলেটরেল সিকিউরিটি ডায়ালগ বা QUAD–এর ভূমিকা, যা ইন্দো-প্যাসিফিকে একটি শক্তিশালী কৌশলগত জোট হিসেবে গড়ে উঠছে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভারত ও জাপান কেউই সরাসরি চীনের সঙ্গে সংঘাতে যেতে চায় না। বরং তারা “সিলেক্টিভ ডাইভার্সফিকেশন ” নীতি অনুসরণ করছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিকল্প ব্যবস্থা তৈরি করে ঝুঁকি কমানো, কিন্তু একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা।
সব মিলিয়ে মোদি–তাকাইচি বৈঠক একটি নতুন যুগের সূচনা নির্দেশ করছে—যেখানে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি এবং সাপ্লাই চেইনের মাধ্যমে লড়া হবে। এই বৈঠক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন