সংবাদ

পুলিশকে আহত করে হত্যা মামলার আসামি ছিনতাই

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

পুলিশকে আহত করে হত্যা মামলার আসামি ছিনতাই
পুলিশের হাত থেকে পলাতক আসামী মোঃ সেলিম মিয়া। ছবি : সংবাদ

নরসিংদীর রায়পুরায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে সেলিম মিয়া (৪৫) নামের এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

আসামি সেলিম মিয়া শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, সেলিমের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ৪ টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সায়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে থানায় ফেরার পথে সায়দাবাদ ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশ সদস্য আব্দুল আলিমকে ইট দিয়ে আঘাত করে সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন।

আহত পুলিশ সদস্য আব্দুল আলিমকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা জানান, আব্দুল আলিমের ডান হাতের কাঁধের নিচে ইটের আঘাত লেগেছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “সেলিমের বিরুদ্ধে হত্যাসহ ৩ টি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের সময় স্থানীয়রা জড়ো হলে সেই ভিড়ের সুযোগ নিয়ে সে পালিয়ে যায়। পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।”

\

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পুলিশকে আহত করে হত্যা মামলার আসামি ছিনতাই

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে সেলিম মিয়া (৪৫) নামের এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

আসামি সেলিম মিয়া শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, সেলিমের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ৪ টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সায়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে থানায় ফেরার পথে সায়দাবাদ ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশ সদস্য আব্দুল আলিমকে ইট দিয়ে আঘাত করে সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন।

আহত পুলিশ সদস্য আব্দুল আলিমকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা জানান, আব্দুল আলিমের ডান হাতের কাঁধের নিচে ইটের আঘাত লেগেছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “সেলিমের বিরুদ্ধে হত্যাসহ ৩ টি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের সময় স্থানীয়রা জড়ো হলে সেই ভিড়ের সুযোগ নিয়ে সে পালিয়ে যায়। পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।”

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত