সংবাদ

অন্য খেলা

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে কর্মকর্তারা

বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। গত মঙ্গলবার এই বিশ্বমানের ভেন্যুটি পরিদর্শনে যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং জাতীয় দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।পরিদর্শনকালে অতিথিদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। কোর্টের আধুনিক অবকাঠামো এবং বিশেষ করে এর আন্তর্জাতিক মানের চমংকার উডেন ফ্লোর দেখে ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। এই ভেন্যুটি দেশের বাস্কেটবলকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। ভবিষ্যতে এই বিশ্বমানের ভেন্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাস্কেটবল ফেডারেশন।

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে কর্মকর্তারা