সংবাদ

স্পেনকে হারিয়ে চতুর্থবার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

স্পেনকে হারিয়ে চতুর্থবার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো হকি বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি। ছবি : সংগৃহীত

স্পেনকে হারিয়ে পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি। রোববার (৩১ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে ১-০ গোলে জিতেছে জার্মানরা। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি।

পুরো ম্যাচজুড়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও জার্মান রক্ষণভাগের দৃঢ়তায় একের পর এক আক্রমণ চালিয়েও সুবিধা করতে পারেনি স্পেন। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪ মিনিটে জার্মানির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে জার্মানি।

এ জয়ের ফলে পুরুষদের হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়াল চারটিতে। এর মাধ্যমে তারা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তি গড়ল। এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। অন্যদিকে পাকিস্তান চারটি শিরোপা জিতেছিল ১৯৭১, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯৪ সালে।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপার দেখা পেল না স্পেন। এটি ছিল তাদের তৃতীয় ফাইনাল। এদিকে প্রতিযোগিতায় নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

স্পেনকে হারিয়ে চতুর্থবার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

স্পেনকে হারিয়ে পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি। রোববার (৩১ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে ১-০ গোলে জিতেছে জার্মানরা। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি।

পুরো ম্যাচজুড়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও জার্মান রক্ষণভাগের দৃঢ়তায় একের পর এক আক্রমণ চালিয়েও সুবিধা করতে পারেনি স্পেন। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪ মিনিটে জার্মানির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে জার্মানি।

এ জয়ের ফলে পুরুষদের হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়াল চারটিতে। এর মাধ্যমে তারা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তি গড়ল। এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। অন্যদিকে পাকিস্তান চারটি শিরোপা জিতেছিল ১৯৭১, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯৪ সালে।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপার দেখা পেল না স্পেন। এটি ছিল তাদের তৃতীয় ফাইনাল। এদিকে প্রতিযোগিতায় নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত