মাদক ও সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সোমবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ-বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিদ্যালয়টির ২০০৩ থেকে ২০২৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, "বর্তমান পৃথিবী নানা যুদ্ধ-বিগ্রহে বহুধা বিভক্ত। এই প্রেক্ষাপটে খেলাধুলা হলো শান্তি ও ঐক্য সৃষ্টির এক বিশাল শক্তি। সাম্প্রতিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি কীভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ একই ছাতার নিচে এসে খেলা উপভোগ করে। খেলাধুলাকে এখন বিশ্বজুড়ে একটি প্রভাবশালী 'সফ্ট পাওয়ার' (Soft Power) হিসেবে বিবেচনা করা হয়।"
তিনি আরও যোগ করেন, "বাংলাদেশ সরকার এই 'সফ্ট পাওয়ার'-এর শক্তি অনুধাবন করতে পেরেছে এবং সে কারণেই ক্রীড়া শিক্ষা ও এর চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা', এই নীতিকে সামনে রেখে খেলাধুলাকে কেবল শখ নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। ক্রীড়া ক্ষেত্রে নতুন জোয়ার আনতে 'নতুন কুঁড়ি স্পোর্টস', 'প্রাইম মিনিস্টারস কাপ' ও 'ডিসি কাপ'-এর মতো বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ঐতিহাসিক 'স্পোর্টস ডিপ্লোমেসি উইং' (ক্রীড়া কূটনীতি বিভাগ) চালু করা হয়েছে, যার মূল উদ্দেশ্য অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি অলিম্পিক জয়ী জাতিতে পরিণত করা।"
নিজের প্রয়াত পিতা, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমার বাবা শৈশব থেকেই একজন নামকরা ফুটবলার ছিলেন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলায় নিয়মিত ফুটবল খেলতেন।"
বাবার স্মৃতি ধরে রেখে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ প্রকাশ করেন তিনি।
গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সভাপতি মো. লালমিয়া আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। এছাড়া কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম শোভা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হক হিরো, কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী এবং কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা সেখানে উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে স্থানীয় একটি বাজারে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে যায়, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন