সংবাদ

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উদ্বোধন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:১৯ পিএম

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। 

প্রথমদিন মালদ্বীপ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে অ-১৮ প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ দলের বাংলাদেশের প্রথম ম্যাচ খেলে সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ আফগানিস্তান। প্রতিযোগিতার অন্য তিনদল 

ভারত, নেপাল, ইয়েমেন। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে আছে- মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো নিয়ে আগামী ১৩ জুন হবে সেমিফাইনাল এবং ১৪ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ এবং ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। 

প্রথমদিন মালদ্বীপ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে অ-১৮ প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ দলের বাংলাদেশের প্রথম ম্যাচ খেলে সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ আফগানিস্তান। প্রতিযোগিতার অন্য তিনদল 

ভারত, নেপাল, ইয়েমেন। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে আছে- মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো নিয়ে আগামী ১৩ জুন হবে সেমিফাইনাল এবং ১৪ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ এবং ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত