২৪-এর গণঅভ্যুত্থান এবং উ/গ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে তাঁর গভীর পর্যবেক্ষণ জানিয়েছেন প্রবীণ বামপন্থী নেতা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম। বাংলাদেশে ডাকসুর প্রথম ভিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই ভিডিওটিতে কথা বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক ভুল, লুটপাটের অর্থনীতি এবং আমেরিকার সাথে চুক্তির তীব্র সমালোচনা করেছেন। এছাড়া বামপন্থী রাজনীতির অতীত ও ভবিষ্যৎ নিয়ে তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। দেশের বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, তা জানতে পুরো ভিডিওটি দেখুন।