সংবাদ

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮

ঝিনাইদহের কালীগঞ্জে বার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে বাসের অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে বার বাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘শাপলা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস যশোর থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বার বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আট যাত্রী কমবেশি আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি।বার বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লেও পুরোপুরি উল্টে যায়নি। এর ফলে বাসের যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। আহত যাত্রীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮