সংবাদ

কালীগঞ্জে বাসচাপায় পৌর কর্মচারী নিহত

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

কালীগঞ্জে বাসচাপায় পৌর কর্মচারী নিহত
ছবি : সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে রূপসা পরিবহনের একটি বাসের চাপায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘রূপসা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে বাসচাপায় পৌর কর্মচারী নিহত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে রূপসা পরিবহনের একটি বাসের চাপায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘রূপসা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত