সংবাদ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, সিলগালা ক্লিনিক

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, সিলগালা ক্লিনিক
অপারেশন থিয়েটারে মায়ের মৃত্যু হলেও বেঁচে ফিরেছে শিশুটি। ছবি : সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজার এলাকার ‘নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের একপর্যায়ে শিল্পী বেগম মারা যান। তবে চিকিৎসকরা তার গর্ভ থেকে নবজাতকটিকে জীবিত অবস্থায় বের করতে সক্ষম হন। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে শিল্পী বেগমের মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো উপজেলায় ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি জানতে পেরে ইউএনও রেজওয়ানা নাহিদ আজ দুপুরে প্রথমে মা-হারা শিশুটিকে দেখতে তার নানার বাড়িতে যান। এরপর তিনি সংশ্লিষ্ট ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, ‘চিকিৎসায় অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া নবজাতকের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, সিলগালা ক্লিনিক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজার এলাকার ‘নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের একপর্যায়ে শিল্পী বেগম মারা যান। তবে চিকিৎসকরা তার গর্ভ থেকে নবজাতকটিকে জীবিত অবস্থায় বের করতে সক্ষম হন। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে শিল্পী বেগমের মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো উপজেলায় ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি জানতে পেরে ইউএনও রেজওয়ানা নাহিদ আজ দুপুরে প্রথমে মা-হারা শিশুটিকে দেখতে তার নানার বাড়িতে যান। এরপর তিনি সংশ্লিষ্ট ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, ‘চিকিৎসায় অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া নবজাতকের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত