সংবাদ
সংবাদ

‘মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

‘মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রবিবার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ; এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যে কোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম বিশেষভাবে উল্লেখ করে তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে গত ১৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী তরুণ শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তাকে হারাতে হয়েছে।’ তিনি নিহত তরুণের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই আগুনে শাহরিয়ার রহমান শুভ্র নামে ওই তরুণের মর্মান্তিক মৃত্যু হয় এবং অন্তত সাত-আটটি বসতঘর ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরপরই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ও গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ এবং দ্রুত পুনর্বাসনের মানবিক উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় নির্মিত ঘরগুলোর চাবি আজ আনুষ্ঠানিকভাবে বাসিন্দাদের বুঝিয়ে দেওয়া হলো।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‘মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী’

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত