সংবাদ

গাইবান্ধার উন্নয়ন নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ৪ এমপির মতবিনিময়

গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।সাক্ষাৎকালে গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা-৩ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমুখী অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।মতবিনিময়কালে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ‘গাইবান্ধার টেকসই ও সমন্বিত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’ জেলার মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।বৈঠকে সংসদ সদস্যরা জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গাইবান্ধার উন্নয়ন নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ৪ এমপির মতবিনিময়