সংবাদ

৩৫ বছরের পথচলায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

৩৫ বছরের পথচলায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন
ছবি : সংবাদ

বিশ্বজুড়ে ৫০ বছর এবং বাংলাদেশে ৩৫ বছরের উন্নয়ন অভিযাত্রা শেষে নতুন ভিশন ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ। ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংস্থাটি নতুন লোগো ও ব্র্যান্ড রূপরেখা প্রকাশের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক রাশেদা কে চৌধুরী।

অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন সহযোগী উন্নয়ন সংস্থার প্রধানেরা অংশীদারিত্বের নানা অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। এতে বক্তব্য দেন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইসিডিও) নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (এসইউএস) নির্বাহী পরিচালক এস কে ঈমান আলী, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি রোজী রংমা, গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিনিধি আফতাব হোসেন, ইএসডিও প্রতিনিধি মশিউর রহমান এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম ম্যানেজার কর্নেলিয়াস ডালবোট। এ ছাড়া সহযোগী সংস্থাগুলোর তৃণমূল পর্যায়ের প্রতিনিধি এবং তরুণ প্রজন্মের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাহুল এবং সংস্থাটির ‘সংলাপ’ কর্মসূচির কিশোরী প্রতিনিধি মোছা. ইয়াসমিন আক্তার ঈশিতা।

অনুষ্ঠানের মূল পর্বে অতিথিদের সঙ্গে নিয়ে কাউন্টডাউনের মাধ্যমে স্ট্রমী ফাউন্ডেশনের নতুন লোগো ও ব্র্যান্ড রূপরেখা উন্মোচন করা হয়। আয়োজকেরা জানান, লোগো ও ব্র্যান্ডের বাহ্যিক রূপে পরিবর্তন এলেও সংস্থাটির মূল দর্শন অপরিবর্তিত থাকবে, যার মূলমন্ত্র—‘উই আর পোভার্টি ফাইটার্স’ (আমরা দারিদ্র্যের বিরুদ্ধে যোদ্ধা)।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

৩৫ বছরের পথচলায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত