গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও স্কুলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে স্থানীয় উত্তর গিদারী রেজিয়া মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল ওয়াহেদ বাবলুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুর রশিদ সরকার, হাফেজ মো. খায়রুল ইসলাম ও ফয়জার রহমান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক বেলুছুর রহমান দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি নিয়মিত বিদ্যালয়ে না এসেই গাইবান্ধা শহরে বসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন নিচ্ছেন। এ ছাড়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন