পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ‘রান ফর পদ্মা’ ম্যারাথন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই পারে পদ্মা ও দেশের অন্যান্য নদ-নদীকে দখল-দূষণ থেকে মুক্ত রাখতে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রাণবন্ত নদী ব্যবস্থা উপহার দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশ নেন, যার মধ্যে ১৩৫ জন ছিলেন নারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আয়োজক কমিটির আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা এবং সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি।
আয়োজকরা জানান, নদী রক্ষা কেবল পরিবেশগত বিষয় নয়; এটি কৃষি, জীববৈচিত্র্য ও অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মূলত তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
/

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন