সংবাদ

৬০ দিন ধরে গ্যাস লিকেজ, আতঙ্কে মতলববাসী

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

৬০ দিন ধরে গ্যাস লিকেজ, আতঙ্কে মতলববাসী
দুই মাস ধরে গ্যাস অপচয়, দেখছে না কেউ! ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাখরাবাদ গ্যাসের একটি আবাসিক পাইপলাইনে গত ২ মাস ধরে লিকেজ হচ্ছে। জনবহুল নবকলস এলাকায় দীর্ঘ ৬০ দিন ধরে মূল্যবান এই গ্যাস অপচয় হলেও মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে যেকোনো সময় বড় ধরনের অগ্নিদুর্ঘটনা বা বিস্ফোরণের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, নবকলস এলাকায় পাইপলাইনের একটি অংশ পানির সামান্য নিচে তলিয়ে আছে। সেখান থেকেই অবিরাম বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ; এর মাত্র কয়েক গজ দূরেই মতলব সরকারি কলেজ। পাশেই ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষের চলাচলও ব্যাপক।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, লিকেজটি জনগুরুত্বপূর্ণ স্থানে হওয়ায় ঝুঁকি অনেক বেশি। রাসেল প্রধান নামের এক বাসিন্দা বলেন, ‘গ্যাস পাইপটির কিছু অংশ পানির ওপরে আর কিছু অংশ নিচে। পানির নিচের অংশ দিয়েই সারাক্ষণ গ্যাস বের হচ্ছে। আমরা চরম আতঙ্কে আছি। যেকোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে।’ দ্রুত এটি মেরামত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এখন যেহেতু জেনেছি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস লাইনটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসীর দাবি, নিছক আশ্বাসে সীমাবদ্ধ না থেকে অনতিবিলম্বে যেন লিকেজ বন্ধ করা হয়। অন্যথায় এই গ্যাস থেকেই ঘটে যেতে পারে বড় ধরনের ট্র্যাজেডি।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

৬০ দিন ধরে গ্যাস লিকেজ, আতঙ্কে মতলববাসী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত