সংবাদ

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক
ঘোষণা হলো চর্যাপদ সাহিত্য পুরস্কারের বিজয়ী তালিকা। ছবি : সংবাদ

দেশের ৬ জন বিশিষ্ট লেখক ও সাহিত্যিককে দেওয়া হচ্ছে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’। ২০২৫ ও ২০২৬ এই দুই বছরের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে একাডেমি কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি এই নামগুলো ঘোষণা করেন। তিনি জানান, এবার দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ২০২৫ সালের জন্য কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল। ২০২৬ সালের জন্য কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাটকে মোস্তফা কামাল যাত্রা।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটিসহ সংগঠনের বিভিন্ন স্তরের পরিচালকেরা বক্তব্য দেন। সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে গুণী এই লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে। এর আগে মজিদ মাহমুদ, তপন বাগচী, মনি হায়দার, হেনরী স্বপনসহ দেশের অনেক বরেণ্য লেখক এই সম্মাননা লাভ করেছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দেশের ৬ জন বিশিষ্ট লেখক ও সাহিত্যিককে দেওয়া হচ্ছে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’। ২০২৫ ও ২০২৬ এই দুই বছরের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে একাডেমি কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি এই নামগুলো ঘোষণা করেন। তিনি জানান, এবার দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ২০২৫ সালের জন্য কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল। ২০২৬ সালের জন্য কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাটকে মোস্তফা কামাল যাত্রা।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটিসহ সংগঠনের বিভিন্ন স্তরের পরিচালকেরা বক্তব্য দেন। সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে গুণী এই লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে। এর আগে মজিদ মাহমুদ, তপন বাগচী, মনি হায়দার, হেনরী স্বপনসহ দেশের অনেক বরেণ্য লেখক এই সম্মাননা লাভ করেছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত