বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল এই দুই সশস্ত্র গোষ্ঠীর যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযানটি শুরু করে।
আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান চলার সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে ওই আস্তানার আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।
তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলমান এই অভিযান প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।"
একই সঙ্গে এই অভিযানকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইএসপিআর বলেছে, "সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো হচ্ছে।"

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন