সংবাদ

নৌবাহিনীর বহরে জাপানের ৫টি হাই-স্পিড পেট্রোল বোট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

নৌবাহিনীর বহরে জাপানের ৫টি হাই-স্পিড পেট্রোল বোট

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া ৫টি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট। জাপানের সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কর্মসূচির আওতায় দেওয়া এসব পেট্রোল বোট বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রামের একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এ ছাড়া জাপানের একটি প্রতিনিধিদল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা এই হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।
​নৌবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ২০২৩ সালের নভেম্বরে এই ৫টি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট সংগ্রহের জন্য দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়। একই বছরের নভেম্বরে কূটনৈতিক নোট বিনিময়ের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হওয়ার পর গত ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
এরপর জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বানৌজা নির্ভীকে বোটগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার, প্রস্থ ৩ দশমিক ৫৩ মিটার, গভীরতা ১ দশমিক ৭৮ মিটার, ধারণক্ষমতা ১৩ দশমিক ৫ টন এবং এগুলো সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।
​কম গভীরতার জলপথে চলাচলের উপযোগী হওয়ায় এসব বোট নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ এবং দুর্গম নৌপথে কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে সক্ষম হবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, বোটগুলো সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াবে।
জাপানের সরকারি নিরাপত্তা সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নৌবাহিনীর বহরে জাপানের ৫টি হাই-স্পিড পেট্রোল বোট

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত