সংবাদ

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
ছবি : সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন ফাহিম মাতুব্বর ও রফিকুল মাতুব্বর। পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত হন।

গুরুতর আহত রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন ফাহিম মাতুব্বর ও রফিকুল মাতুব্বর। পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত হন।

গুরুতর আহত রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত