সংবাদ

বিশ্বের সুন্দরতম স্টেডিয়ামের তালিকায় সিলেট ক্রিকেট স্টেডিয়াম

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

বিশ্বের সুন্দরতম স্টেডিয়ামের তালিকায় সিলেট ক্রিকেট স্টেডিয়াম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংবাদ

প্রকৃতির সৌন্দর্য আর ক্রিকেটের অপূর্ব মেলবন্ধনের এক অনন্য উদাহরণ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চারপাশে সবুজ চা-বাগান, দূরে পাহাড়ি রেখা আর খোলা আকাশের নিচে অবস্থিত এই ভেন্যু এবার জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের মর্যাদাপূর্ণ তালিকায়।

ইংল্যান্ডভিত্তিক ক্রিকেটবিষয়ক সাময়িকী ক্রিকেট ৩৬৫ সম্প্রতি বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান পঞ্চম। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই তালিকায় এটি পেছনে ফেলেছে ক্রিকেটের মক্কা খ্যাত ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে, যার অবস্থান সপ্তম।

সিলেট শহরের বিমানবন্দর সড়কের পাশে লাক্কাতুরা চা-বাগানের ভেতরে অবস্থিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর চারপাশের সবুজ পরিবেশ এবং পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি দর্শকদের মুগ্ধ করে আসছে।

ক্রিকেট ৩৬৫ তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ঢেউ খেলানো পাহাড় ও চা-বাগানের মাঝখানে অবস্থিত এই স্টেডিয়াম যেন ‘সবুজ স্বর্গে ক্রিকেট খেলার অনুভূতি’ তৈরি করে। সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার আলোয় ফ্লাডলাইট জ্বলে উঠলে মাঠটি আরও মায়াবী হয়ে ওঠে।

২০০৭ সালে বিভাগীয় স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পরে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ভেন্যুর। বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।

স্টেডিয়ামটির অন্যতম বিশেষ আকর্ষণ হলো এর ‘গ্রিন গ্যালারি’। ঘাসে মোড়ানো এই গ্যালারিতে বসে দর্শকেরা প্রকৃতির খুব কাছাকাছি থেকে খেলা উপভোগ করতে পারেন, যা দেশের অন্য স্টেডিয়ামগুলোর তুলনায় সিলেটকে একেবারেই আলাদা পরিচিতি দিয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত ১৭২টি চা-বাগানের ১৩৫টিই রয়েছে সিলেট অঞ্চলে। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ মিলিয়ে গড়ে ওঠা এই চা-অঞ্চলের সবুজ পরিবেশই মূলত সিলেট স্টেডিয়ামের সৌন্দর্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিশ্বের সুন্দরতম ক্রিকেট স্টেডিয়ামের এই তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম। এ ছাড়া দ্বিতীয় স্থানে অ্যাডিলেড ওভাল এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম।

প্রকৃতি, স্থাপত্য ও ক্রিকেটের অপূর্ব সমন্বয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটেও সৌন্দর্যের এক নতুন রূপ হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিশ্বের সুন্দরতম স্টেডিয়ামের তালিকায় সিলেট ক্রিকেট স্টেডিয়াম

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত