সংবাদ

কালুখালীতে ১৩ লাখ টাকার সিরাপসহ গ্রেপ্তার ১


প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

কালুখালীতে ১৩ লাখ টাকার সিরাপসহ গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধার করা এই সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে চারটার দিকে কালুখালী থানার কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ উদ্ধার ও পিকআপটি জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সরদারের ছেলে। এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতিপূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইদুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ নানা ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদক ও জব্দকৃত যানবাহনসহ গ্রেপ্তার সাইদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


কালুখালীতে ১৩ লাখ টাকার সিরাপসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধার করা এই সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে চারটার দিকে কালুখালী থানার কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ উদ্ধার ও পিকআপটি জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সরদারের ছেলে। এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতিপূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইদুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ নানা ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদক ও জব্দকৃত যানবাহনসহ গ্রেপ্তার সাইদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত