সংবাদ

বিশ্বখালে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

বিশ্বখালে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
এমপির নিজস্ব পুকুরে চাষ করা পোনা অবমুক্ত। ছবি : সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের বিশ্বখালে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নিজস্ব উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ আনুষ্ঠানিকভাবে পোনাগুলো বিশ্বখালে অবমুক্ত করেন। অবমুক্ত করা পোনাগুলোর মধ্যে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার নিজ বাড়ির পুকুরে এই মাছের পোনাগুলো চাষ করেছিলেন। খালটিতে দেশীয় মাছের বংশবিস্তার ও উৎপাদন বাড়াতে তিনি এই মহতী উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা এই বিশ্বখালে পোনা অবমুক্ত করার সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিশ্বখালে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের বিশ্বখালে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নিজস্ব উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ আনুষ্ঠানিকভাবে পোনাগুলো বিশ্বখালে অবমুক্ত করেন। অবমুক্ত করা পোনাগুলোর মধ্যে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার নিজ বাড়ির পুকুরে এই মাছের পোনাগুলো চাষ করেছিলেন। খালটিতে দেশীয় মাছের বংশবিস্তার ও উৎপাদন বাড়াতে তিনি এই মহতী উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা এই বিশ্বখালে পোনা অবমুক্ত করার সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত