সংবাদ

অস্তিত্ব সংকটে ব্রিজ, দেখার কেউ নেই?

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

অস্তিত্ব সংকটে ব্রিজ, দেখার কেউ নেই?
চুনারুঘাটে মরণফাঁদে পরিণত এই ব্রিজ। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার-বাসুল্লা-রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অতিরিক্ত বালু ও মাটিবাহী ট্রাক চলাচলের কারণে ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, ভেঙে গেছে সংযোগস্থল (অ্যাপ্রোচ)। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় মানুষজন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজটিই নদী পারাপারের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালুবোঝাই ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে ব্রিজটি এখন রীতিমতো হুমকির মুখে। ব্রিজের অ্যাপ্রোচ অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের পাশেই রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থী, সরকারি কর্মচারী ও সেবাগ্রহীতারা এই পথ দিয়ে যাতায়াত করেন। বালুবাহী যানের বেপরোয়া আনাগোনায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন ও আন্দোলন করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। উল্টো সড়কের পাশে বালুর স্তূপ করে রাখায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।

এলাকাবাসীর দাবি, ব্রিজটি রক্ষায় অবিলম্বে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত অ্যাপ্রোচ ও সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, "ব্রিজ ও সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

অস্তিত্ব সংকটে ব্রিজ, দেখার কেউ নেই?

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত