বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসরের নিবন্ধন শুরু হয়েছে। ‘বাংলায় জাগি ভরপুর’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার নিবন্ধন চলবে আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত।
২০১৭ সাল থেকে ইস্পাহানি
মির্জাপুর চায়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এবারও অংশ নিতে পারবে দেশের ষষ্ঠ থেকে
দশম শ্রেণির শিক্ষার্থীরা। আটটি বিভাগীয় শহর ও কুমিল্লায় অডিশনের মাধ্যমে নির্বাচিত
প্রতিযোগীরা ঢাকায় স্টুডিও রাউন্ডে অংশ নেবে। মোট ২১ পর্বের অনুষ্ঠানটি সম্প্রচার করবে
চ্যানেল আই।
এবারের আসরে বিচারকের
দায়িত্ব পালন করবেন ভাষাবিদ অধ্যাপক তারিক মনজুর, কথাসাহিত্যিক আনিসুল হক এবং গণমাধ্যম
ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।
প্রতিযোগিতায় বিজয়ীদের
জন্য থাকছে আকর্ষণীয় মেধাবৃত্তি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন যথাক্রমে
১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা। এছাড়া সেরা ১০ প্রতিযোগীকে দেওয়া হবে ল্যাপটপ, বই ও বইয়ের
আলমারি।
এ উপলক্ষে আয়োজিত
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা
আহমেদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর
মুসা। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি
টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, উপ-মহাব্যবস্থাপক ফজলে রাব্বী এবং সংশ্লিষ্ট
কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহের শিপন।
সংবাদ সম্মেলনে
ফরিদুর রেজা সাগর বলেন, গত বছর সারা দেশ থেকে প্রায় দুই লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছিল,
যা বাংলাবিদের জনপ্রিয়তার প্রমাণ। তিনি আশা প্রকাশ করেন, এবার অংশগ্রহণকারীর সংখ্যা
আরও বাড়বে।
ইস্পাহানি টি লিমিটেডের
মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, করোনাভাইরাস মহামারি ও জাতীয় নির্বাচনের কারণে কয়েক
বছর আয়োজন বন্ধ থাকলেও বাংলাবিদ এখন দেশের সবচেয়ে বড় ও প্রতীক্ষিত বাংলা ভাষাভিত্তিক
রিয়্যালিটি শোতে পরিণত হয়েছে। তিনি জানান, বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ৮০ জন প্রতিযোগীকে
নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। এছাড়া আগামী ১ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে
সপ্তম আসরের মহোৎসব।
বিচারক আনিসুল হক
বলেন, “বাংলাদেশের টেলিভিশনে যত অনুষ্ঠান হয়, তার মধ্যে ‘বাংলাবিদ’ সবচেয়ে সুন্দর,
প্রাণবন্ত ও উপকারী আয়োজনগুলোর একটি।” অন্যদিকে ত্রপা মজুমদার বলেন, “ভাষাকে কেন্দ্র
করে মানুষের এত আগ্রহ ও উদ্দীপনাই ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সবচেয়ে বড় শক্তি।”
আয়োজকরা জানিয়েছেন,
নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের
অংশগ্রহণ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন বিদ্যালয়ে প্রচারণা চালাবেন। বিস্তারিত
তথ্য জানা যাবে চ্যানেল আই, জাতীয় দৈনিক এবং ইস্পাহানি মির্জাপুর চা-এর ফেসবুক পেজে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন