সংবাদ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। 

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন শাহীন বলেন, প্রাথমিক শিক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি এবং এই খাতের উন্নয়নে শিক্ষকদের মর্যাদা, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। তিনি শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। 

 এ সময় প্রধান আলোচক মো. সিরাজুল ইসলাম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষকদের পেশাগত সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্যসহ শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত