সংবাদ

কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
২৫০ শয্যা জেলা হাসপাতাল, মাদারীপুর। ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনিতে রান্নার লাকড়ি সরাতে গিয়ে বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ও জাকির বেপারীর স্ত্রী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উত্তর কোলচরি গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন খাদিজা। এ সময় জমানো লাকড়ি বের করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। খাদিজার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দিন বলেন, ওই গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা করার পর তাকে ‘ব্রট ডেড’ (মৃত অবস্থায় আনা হয়েছে) ঘোষণা করা হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনিতে রান্নার লাকড়ি সরাতে গিয়ে বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ও জাকির বেপারীর স্ত্রী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উত্তর কোলচরি গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন খাদিজা। এ সময় জমানো লাকড়ি বের করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। খাদিজার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দিন বলেন, ওই গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা করার পর তাকে ‘ব্রট ডেড’ (মৃত অবস্থায় আনা হয়েছে) ঘোষণা করা হয়।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত