সংবাদ

এনসিপির সমাবেশে হামলা তদন্তে কমিটি গঠন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম

এনসিপির সমাবেশে হামলা তদন্তে কমিটি গঠন
সাভার মডেল থানা। ছবি : সংবাদ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন দলটির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি।

এদিকে এই ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নেয়ামত মঙ্গলবার (৭ জুলাই) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দলের ৩ জন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ককটেল বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে এই কমিটির প্রধান করা হয়েছে।

সাভার মডেল থানার এসআই নেয়ামত বলেন, ‘অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে তদন্ত কমিটি।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে হামলা তদন্তে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন দলটির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি।

এদিকে এই ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নেয়ামত মঙ্গলবার (৭ জুলাই) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দলের ৩ জন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ককটেল বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে এই কমিটির প্রধান করা হয়েছে।

সাভার মডেল থানার এসআই নেয়ামত বলেন, ‘অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে তদন্ত কমিটি।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত