সংবাদ

​কোমে পৌঁছেছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

​কোমে পৌঁছেছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ দেশটির পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পূর্বনির্ধারিত শেষ বিদায়ের শোভাযাত্রার অংশ হিসেবে হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই ধর্মীয় নগরীতে তার মরদেহ নেওয়া হয়।

​রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে’।

​ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের গুরুত্ব অপরিসীম। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে শুরু করেছে।

এর আগে রাজধানী তেহরানে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে বিশেষ শোক শোভাযাত্রা শেষে পূর্বনির্ধারিত কর্মসূচি ও রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী তার দাফনের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

​কোমে পৌঁছেছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ দেশটির পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পূর্বনির্ধারিত শেষ বিদায়ের শোভাযাত্রার অংশ হিসেবে হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই ধর্মীয় নগরীতে তার মরদেহ নেওয়া হয়।

​রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে’।

​ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের গুরুত্ব অপরিসীম। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে শুরু করেছে।

এর আগে রাজধানী তেহরানে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে বিশেষ শোক শোভাযাত্রা শেষে পূর্বনির্ধারিত কর্মসূচি ও রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী তার দাফনের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত