সংবাদ

​ডিসেম্বরেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

​ডিসেম্বরেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

​আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বড় পরিকল্পনা করেছে সরকার। নতুন বছরের অপেক্ষা না করে, আগামী ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

​সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

​শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ দেওয়া শেষ হবে। কার্যাদেশ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রকাশকরা বই ছাপানোর কাজ শুরু করবেন।

বইয়ের মান বজায় রেখে দ্রুত মুদ্রণ ও বিতরণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে।

​শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। তবে এই পরিমার্জনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

​ডিসেম্বরেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত