সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী মন্তব্য করেছেন, "পঞ্চদশ সংশোধনী ছিল একটি প্রতারণা এবং এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত।"
এর আগে, ২০২৫
সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে
এই বিষয়ে টানা কয়েক দিন শুনানি অনুষ্ঠিত হয়েছিল। সে সময় সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল,
নির্বাচনের আগে অতীতের মতো পঞ্চদশ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না তারা।
এরপর এখন আবার নতুন করে এই মামলার শুনানি শুরু হলো।
উল্লেখ্য, পৃথক
দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর
কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিলের রায় দেন। হাইকোর্টের ওই রায়ের পর দেশে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুললেও কিছু আইনি জটিলতা থেকে যায়। পরবর্তীতে
হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়, যার ওপর ভিত্তি করেই
বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি চলছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন