প্রধানমন্ত্রী উপহার পেয়েছেন আর্জেন্টিনার তিন তারকা- লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের অটোগ্রাফ সংবলিত অরিজিনাল জার্সি। সেই আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের সঙ্গে। ফুটবলপ্রেমীরা যাতে সরাসরি মেসিদের জার্সি দেখতে পারেন, তাই তা জাতীয় জাদুঘরে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন তিনি।
জাদুঘরের নিচতলার লবিতে সবার জন্য উন্মুক্ত এই জার্সি দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ফুটবলপ্রেমীরা।
বগুড়া থেকে সন্তান নিয়ে এসেছেন এক শিক্ষক। দুজনেই আর্জেন্টিনার সমর্থক। কাছ থেকে মোবাইলে নিজেদের বন্দি করছেন তারা। দিনাজপুরের রোকেয়া মুন্সীগঞ্জ থেকে অফিস ছুটি নিয়ে এসেছেন প্রিয় তারকার স্বাক্ষর সংবলিত জার্সিকে স্মৃতির ফ্রেমে আটকাতে।
তাদের মতো আরও অসংখ্য মানুষ মেসি-এঞ্জো-আলভারেজদের চিহ্ন দেখার জন্য ভিড় করছেন জাদুঘরের লবিতে। তারা বলছেন, 'প্রধানমন্ত্রীকে এই জার্সি উপহার দেওয়া হয়েছে। এটি এখন মেসির ভক্তরা দেখতে পারছেন। খুব ভালো লাগছে।'
জাদুঘরের নিরাপত্তা রক্ষী কবির উদ্দিন জানান, প্রতিদিন শত শত ভক্তরা আসছেন। বিশেষ করে তরুণদের মধ্যে যারা জাদুঘর পরিদর্শনে আসছেন, তারা মেসির লবিতে উঁকি দিতে ভুলছেন না।
জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল জানান, 'বিশ্বকাপ পর্যন্ত লবিতেই মেসিদের জার্সির প্রদর্শনী চলবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে গ্যালারিতে কোথায় রাখা হবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নিদর্শন।'
একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের সেরা কোনো প্লেয়ারের সাইন করা জার্সি প্রদর্শন করা যায় কি-না, তাও চিন্তায় আছে বলে জানান তিনি।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন