সংবাদ

অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার ( জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রয়োজনীয় রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে।

ব্রিফিংয়ে গত জুন মাসে জনগণের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে খাদ্য চাষ সংরক্ষণ পর্যায়ে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনি জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে কটূক্তি বা নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি অপরাধের পর্যায়ে পড়ে না। ভবিষ্যতে এসব মন্তব্যকে 'ক্রিমিনাল অফেন্স' বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা, তা নিয়ে আলোচনা হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

আগামী অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার ( জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রয়োজনীয় রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে।

ব্রিফিংয়ে গত জুন মাসে জনগণের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে খাদ্য চাষ সংরক্ষণ পর্যায়ে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনি জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে কটূক্তি বা নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি অপরাধের পর্যায়ে পড়ে না। ভবিষ্যতে এসব মন্তব্যকে 'ক্রিমিনাল অফেন্স' বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা, তা নিয়ে আলোচনা হতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত