এক ব্যতিক্রমী ও আন্তরিক পরিবেশে সেনাবাহিনীর সাধারণ সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (০৭ জুলাই) মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ‘গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬’ পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের সঙ্গে এই মধ্যাহ্নভোজ ও চা চক্রে অংশ নেন।
প্রশিক্ষণ মাঠ পরিদর্শনের এক পর্যায়ে ছদ্মবেশে ও বাঙ্কারে অবস্থানরত সেনাসদস্যদের কাছে যান প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজখবর নেন। এরপর তিনি কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণ সৈনিকদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। চা পান করেন। প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানকে এভাবে মাঠপর্যায়ে দীর্ঘ সময় ধরে পাশে পেয়ে উপস্থিত সেনাসদস্যদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
খাবার শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধিতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, দেশের জনগণের সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রয়েছে। এই আস্থার মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে হবে।
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ সেনাসদস্যদের মনোবল বৃদ্ধিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন