সংবাদ

প্রথমার্ধে মিশরের চমক: মেসির পেনাল্টি মিসে পিছিয়ে আর্জেন্টিনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

প্রথমার্ধে মিশরের চমক: মেসির পেনাল্টি মিসে পিছিয়ে আর্জেন্টিনা

চলমান ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শুরুতে বড় ধাক্কা দিল মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে মোহাম্মদ সালাহদের দল। ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১৪ মিনিটের মাথায় প্রথম কর্নার পায় মিশর। কর্নার থেকে ক্রস না দিয়ে ছোট পাসে আক্রমণ সাজিয়ে মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে লক্ষ্যভেদ করেন ইয়াসের ইব্রাহিম। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
এর মাত্র কয়েক মিনিট পরই ডি-বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু ২০ মিনিটের মাথায় নেওয়া মেসির বাম দিকের শট চমৎকার ক্ষিপ্রতায় আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেয়র।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলে টাইব্রেকার ছাড়া এখন পর্যন্ত ৮টি পেনাল্টি নেওয়া মেসির এটি চতুর্থবারের মতো গোল করতে ব্যর্থ হওয়া, যা একজন খেলোয়াড় হিসেবে পেনাল্টি মিসের রেকর্ড।
​পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৩০ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক থেকে মেসির বাঁকানো শট বারে লেগে মাঠের বাইরে চলে যায়। এরপর রদ্রিগো দে পলের দারুণ এক ক্রসে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোরালো হেডও ঠেকিয়ে দেন গোলরক্ষক শোবেয়র।
৩৯ মিনিটে তাগলিয়াফিকোর ক্রসে হুলিয়ান আলভারেজের বাম পায়ের শটও রুখে দেন শোবেয়র। ৪৪ মিনিটে মেসির আরেকটি ফ্রি-কিক সরাসরি গোলরক্ষকের হাতে জমা হয়। এছাড়া ম্যাচের নবম মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করার চেষ্টা করলেও অফসাইডের কারণে সেই আক্রমণ বাতিল হয়ে যায়।
​এর আগে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। ইনজুরি কাটিয়ে রক্ষণে ফেরানো হয় নিকোলাস তাগলিয়াফিকোকে। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে সুযোগ দেওয়া হয় হুলিয়ান আলভারেজকে এবং মাঝমাঠে থিয়াগো আলমাদার জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকে মাঠে নামান কোচ।
১৩তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে রদ্রিগো দে পলের ফাউলের পর রেফারি সিদ্ধান্তের সঙ্গে কিছুটা তর্কে জড়ান মেসি। শেষ পর্যন্ত মিশরের রক্ষণ দেয়াল ভাঙতে না পেরে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

প্রথমার্ধে মিশরের চমক: মেসির পেনাল্টি মিসে পিছিয়ে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত